সাধারণ মানুষদের মারধর ও হেনস্তা করার অভিযোগে আটক করা হয়েছে সমালোচিত টিকটক ও লাইকি সেলিব্রেটি অপুকে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১- টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।
তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ওসি আদিল হোসেন।
উল্লেখ্য, জনপ্রিয় অ্যাপ টিকটক ও লাইকির ভিডিও বানানোর অযুহাতে সাধারণ মানুষদের সাথে বাজে আচরণ ও মারধর করার অভিযোগে এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিল এই অপু।
বার্তাবাজার/এসজে