সামরিক মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মাদ রাশেদ খানকে। সোমবার তাকে সম্পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়।
এর আগে গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পুলিশ তল্লাশি চৌকিতে তিনি পুলিশের গুলিতে মারা যান। তার মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত কমিটি কাল মঙ্গলবার থেকে তদন্ত কাজ শুরু করবে।
সাবেক মেজর (অব.) সিনহা ২০১৮ সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি অর্থমন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান। ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন।
বার্তাবাজার/এসজে