মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা হাবিবুর রহমান শওকত আর নেই

প্রাণঘাতী করোনায় মারা গেলেন একাত্তরের রণাঙ্গণের যোদ্ধা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান শওকত।(ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার (৩ আগস্ট) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সাহসী এই মুক্তিযোদ্ধারবয়স হয়েছিল ৭০ বছর। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি পটুয়াখালী-গলাচিপা সাব সেক্টরের ডেপুটি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদ নেতা শওকত গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের করোনা ইউনিট-২-এ ভর্তি হন।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন শওকত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর