লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে র্ধষণের অভিযোগ

লক্ষ্মীপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়েনের চরমনসা এলাকায় এ
ঘটনা ঘটে। শিশুটির মা অভিযোগ করেন স্থানীয় বখাটে বাদশা ওই শিশুকে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে।

ভুক্তভোগীর চাচা জানান, বাদশার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে অভিযুক্ত ধর্ষক বাদশা পালিয়ে যায়। এসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর হাসপাতালের ডাঃ আনোয়ার হোসেন জানান শিশুকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে র্ধষনের চেষ্টা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর