দেশে চলমান মৃদু তাপদাহ আরও কিছুদিন অব্যহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার) অধিদপ্তরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, ‘সন্দ্বীপ, সীতাকুণ্ডু, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাঈজদী কোর্ট অঞ্চলসহ রাজশাহী রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’
বুলেটিনের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বার্তাবাজার/এসজে