সিংগাইরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে পানিতে পড়ে সানজিদা আক্তার(৯) নামে এক শিশুর মৃত্যুহয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের মেদুলিয়া (ডাবলব্রীজ) বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে গোসল করতে গিয়ে খাদে পড়ে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু সানজিদা আক্তার উপজেলার ধল্লা ইউনিয়নের গাজভিটা এলাকার আব্দুল মালেকের মেয়ে। নিহত শিশু উপজেলার গোবিন্দল মহিলা কওমিয়া মাদ্রাসার ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সানজিদা তার বড় বোন হাবিবা আক্তার (১০) এর সাথে আনুমানিক দুপুর ২টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের
মেদুলিয়া (ডাবলব্রীজ) বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশের খাদে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সানজিদা গভীর পানিতে চলে গেলে তার বড়বোন আগলিয়ে
ধরার চেষ্টা করে। ২ বোনের একজনও সাতার জানতো না। ফলে বড় বোন তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পানিতে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যায় শিশু সানজিদা। কিছুক্ষণপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তার বুকে চাপ দিয়ে পানি বের করে ও কাধে নিয়ে ঝাকিয়ে শ্বাস-প্রশ্বাস সচল করার চেষ্টা করে।

পরে লোকজন স্থানীয় বাস্তা দি ঢাকা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর