লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের দায়ে যুবক আটক

লক্ষ্মীপুর সদর উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ফুঁসলিয়ে ধর্ষণের দায়ে বাদশা মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ (সোমবার) বিকালে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়েনের চরমনসা গ্রামে ধর্ষণের শিকার হয় ওই শিশু।

শিশুটির পরিবার জানায়, ভুক্তভোগী শিশুটি বখাটে যুবক বাদশার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে চকলেটের প্রলোভন দেখিযে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বাদশা। এসময় শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন আসতে দেখে বাদশা পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পরিবার।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ৫ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি বাদশাকে আটক করতে সক্ষম হয়। শিশুটির মা বাদি হয়ে অভিযুক্ত বাদশার নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর