পাঞ্জাবে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০৮

ভারতের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় বিষাক্ত মদপানে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০৮ জনে। সোমবার (০৩ আগস্ট) স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

শুক্রবার মৃতের সংখ্যা দাঁড়ায় ২১ জনে। ওইদিনই বিষয়টি পুলিশকে জানানো হয়। শুক্রবারের পর মারা গেছেন আরো ৮৪ জন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ঘটনা অনুসন্ধানে বিশেষ তদন্তের নির্দেশ দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকয় ভেজাল মদ তৈরি হতো বিষয়টি স্থানীয় প্রশাসন জানতো। তাদের কাছে অভিযোগও দেয়া হয়েছে বলে জানান তারা।
ঘটনার পরই সাত শুল্ক কর্মকর্তা, ৬ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে রাজ্য প্রশাসন। বিরোধীদের অভিযোগ ভেজাল মদ বাণিজ্য জড়িত খোদ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও।

এর আগে গেলো বছর বিষাক্ত মদ খেয়ে ১শ’ ৫১ জন মারা যায়। তাদের বেশিরভাগ চা-শ্রমিক। যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে ভেজাল মদপানে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর