চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে চামড়ার আড়তে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) নগরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে মুরাদপুর থেকে বালুছড়া এলাকা পর্যন্ত অবস্থিত কয়েকটি চামড়ার আড়তে উক্ত তদারকিমূলক অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক জানান, জেলা প্রশাসকের নির্দেশে পরিবেশ পরিচ্ছন্নতা ঠিক রাখার উদ্দেশ্যে চট্টগ্রামে চামড়ার আড়ত সমূহে তদারকিমূলক অভিযান চালানো হয়েছে। যত্রতত্র চামড়ার স্তুপ ফেলে না রেখে নির্দিষ্ট গুদামঘরে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আড়তদারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য আজ সোমবার (০৩ আগস্ট) নগরীর মুরাদপুর থেকে বালুছড়া এলাকা পর্যন্ত অবস্থিত কয়েকটি চামড়ার আড়তে উক্ত তদারকিমূলক অভিযান চালানো হয়। পরবর্তীতে অন্যান্য এলাকার আড়ত গুলোতেও এধরণের তদারকিমূলক অভিযান চালানো হবে।
বার্তাবাজার/এসজে