সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা মির্জাপুর ও কালিহাতী উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন জনের মৃত্যু হয়েছে। পৃথক স্থানে এ দুর্ঘটনাঘটে। নিহত হলো মির্জাপুর উপজেলার পোষ্টকুমারী চরপাড়া বড় বাড়ির হারুন অর রশিদের ছেলে ও মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নওশাদ(১৩),কালিহাতী উপজেলার গিলাবাড়ী গ্রামের ট্রাক চালক লাভলু তরফদারের মেয়ে খুশি (৪), টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের এনজিও কর্মী আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)। শিশু দুটি সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।
জানাগেছে, আবির মা বাবার সাথে কালিহাতী উপজেলার গিলাবাড়ি গ্রামে মামার বাড়িতে সকালে বেড়াতে আসে। খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে খুশি ও আবির ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মির্জাপুর উপজেলার পোষ্টকুমারী চরপাড়া নামকস্থানে বন্যার পানিতে মায়ের সাথে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায়।অনেক খোজা খুজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।ডুবুরি দল বিকেলে ওই বিল থেকে তার লাশ উদ্ধার করে।
বার্তাবাজার/এসজে