কুষ্টিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিক ব্যাংকার রাসেল (৩০) এর বাড়িতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী (২৩)। উপজেলার পান্টি ইউনিয়নের খোর্দ্দ ভালুকা গ্রামে ঘটনাটি ঘটেছে।

রাসেল ওই এলাকার ঝন্টু মোল্লার ছেলে। সে পেশায় একজন ব্যাংকার এবং প্রেমিকা জেলার মিরপুরের বাসিন্দা ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের মাস্টার্স পড়ুয়া কলেজ ছাত্রী। এঘটনার পর থেকেই প্রেমিক রাসেল পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে রাসেলের সাথে ফেসবুকে পরিচয় হয় মেয়েটির।এরপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার পরেও বিয়েতে রাজী না হওয়ায় রোববার রাতে প্রেমিক রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন প্রেমিকা। তবে রাসেল পলাতক রয়েছে।

এবিষয়ে অনশনরত প্রেমিকা বলেন, প্রায় তিন বছর আগে ফেসবুকে পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আমাদের। একাধিকবার বার শারীরিক সম্পর্কও হয়। কিন্তুু রাসেল এখন বিয়ে করতে রাজি না হওয়ায় অনশনে বসেছি। যতসময় বিয়ে না হয়, ততসময় অনশন চলবে।

এব্যাপারে প্রেমিক রাসেলকে বাড়িতে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

ঘটনার সত্যতা স্বীকার করে প্রেমিক রাসেলের বাবা ঝন্টু মোল্লা বলেন, ফেসবুকে পরিচয়ে আমার ছেলের সাথে মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি পূর্বে বিবাহিত জানতে পেরে আমার ছেলে মেয়েটিকে ছেড়ে দিলেও মেয়েটি পিছু ছাড়ছে না।

তিনি আরও বলেন, বিয়ের দাবিতে রবিবার (২ আগষ্ট) রাত থেকে আমার বাড়িতে অনশন করছে। কিছুতেই নড়াতে পারছিনা। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, একটু একটু শুনেছি, তবে লিখিত কোন অভিযোগ পায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর