পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে গিয়ে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় রনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৩ আগস্ট) দুপুরে চাকলাহাট ইউনিয়নের চেকুপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু রনি পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের লঠুয়াপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রনি তার মায়ের সাথে রোববার (০২ আগস্ট) তার নানার বাড়ি চেকুপাড়ায় যায়। পরে সোমবার (০৩ আগস্ট) দুপুরে সবার অজান্তে নানার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠলে চাকলাট বাজারগামি একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখানে থাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আক্কাস আহমেদ ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/জুলভার্ণ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর