সাধারণ মানুষ বেড পায়না, বুক করে রাখছে ভিআইপিরা

অসুখ হলে হাসপাতালগুলোতে সাধারণ মানুষ বেড পাচ্ছে না। অথচ ধনী ব্যক্তিরা অসুখ হওয়ার আগেই দৈনিক দেড় লক্ষ টাকা খরচ করে তাদের জন্য বেড বুক করে রাখাছে হাসপাতালে। এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদ শহরের বেশ কিছু হাসপাতালে।

গত একমাস ধরে ধনী ও হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশে এই কাজগুলো হচ্ছে। সাধারণ করোনা রোগীরা বেড পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন আর, মুমুর্ষরা পাচ্ছেন না বেড। ওদিকে ধনীদের জন্য বরাদ্দ রাখা বেডগুলো খালি পড়ে আছে। অবশ্য সরকারের গোচরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

হায়দরাবাদ এ সরকারি স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জি কে ভি রাও বলেছেন, সাধারণ মানুষ বেড পাচ্ছেন না আর মোটা মানিব্যাগ এর অধিকারী মানুষরা বাড়তি সুবিধা পাবেন এটা মেনে নেয়া যায়না।সরকার হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর