আফগানিস্তানের কারাগারে হামলা চালিয়েছে আইএস, নিহত ২১

আফগানিস্তানের নানগারহারর একটি কারাগারে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। এতে নিহত হয়েছে কমপক্ষে ২১ জন। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কারারক্ষীদের সাথে গুলিবিনিময় হয় আইএস জঙ্গিদের।

বিবিসি জানায়, রোববার সন্ধ্যায় কারাগারের প্রধান ফটকের সামনে প্রথমে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এরপরই কারা রক্ষীদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় শতাধিক বন্দি কারাগার থেকে পালিয়ে গেছে।

নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি জানিয়েছে, আইএসের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৩ জন।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।কারাগারটিতে ১ হাজার ৭০০ কয়েদি ছিল।

তবে, কয়েদিদের মুক্ত করতেই এ হামলা চালিয়েছে না অন্য কারণে আইএস ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর