পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সল্প পরিসরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আফজাল এর সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ হান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আললমগীর হোসেন জনি, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়া হৃদয়, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ আবু হানিফ, কার্যকরী সদস্য এসকে রাসেল, আবুল হোসেন, আজিজুল হক, সাংবাদিক সদস্য জাহিদ হাসান মুক্তার, মোহন মাহিম, রাকিবুল হাসান প্রমুখ।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনীতে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ করেন।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর