লক্ষ্মীপুরে চুরির অপবাধ দিয়ে দশম শ্রেনীর স্কুল ছাত্র আবদুর রহমান রিফাতকে হাত-পা বেধেঁ বেধেঁ মারধর করার অভিযোগ উঠেছে।
ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার তোতারখিল এলাকায় শুক্রবার রাতে।
আহত স্কুল ছাত্র ও তার বাবা মিজানুর রহমান জানান, ওষধের দোকানদার রিয়াজ হোসেনের দোকান থেকে কেবা কারা টাকা চুরি করে নেয়। এ চুরির অপবাধ দিয়ে শুক্রবার রাতে গুম থেকে রিফাতকে উঠিয়ে নিয়ে যায় রিয়াজ হোসেন,ইকবাল হোসেন ও সাদ্দামসহ কয়েকজন। এরপর মসজিদের সামনে নিয়ে একটি রুমে হাত-পা বেঁধে তাকে নির্মমভাবে নির্যাতন করে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাী জানান তারা।
এ দিকে অভিযুক্ত রিয়াজ হোসেনের সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তার দোকান থেকে আড়াই লাখ টাকা চুরি হয়। এসব টাকা রিফাতসহ আরো কয়েকজন চুরি করে নেয়।
তবে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, চুরির বিষয়টি শুনেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি