যশোর কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামে এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩ জুলাই) সকালে ওই গ্রামের পূজামণ্ডপের পাশে একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি হলেন, কেশবপুর উপজেলার চাঁদরা গ্রামের মৃত দুর্গাপদ দত্তের ছেলে সাধন কুমার দত্ত(৫৮)।
কেশবপুর থানার (ওসি)মোঃ জসিম উদ্দিন জানান, চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তকে গলায় দড়ি,পা বাঁধা ও মুখ থেঁতলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ ও মুখমণ্ডলে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি