বিয়ের দাবিতে বিষ হাতে প্রেমিকের বাড়িতে অনশন

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রীতে বিয়ের দাবিতে বিষ হাতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)। অনশনের খবর শুনে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে গেছে।

গতকাল রোববার সকাল এগারটা দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

বর্তমানে মেয়েটি উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদের হেফাজতে রয়েছে।

প্রেমিকা বলেন, গত ৮ বছর আগে থেকেই একটি বিয়ে অনুষ্ঠানে তার সাথে সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিকভাবে আমার বিয়ের প্রস্তাব দেওয়া হলেও রুমেলের পরিবার আমাদের বিয়ে মেনে নেবে না এমন কথা বলে আসছে। সে একটি কম্পানিতে চাকরি করে। শুনেছি ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। এখবর শুনেই আমি তার বাড়িতে এসেছি। তার ঘরে প্রবেশ করতেই আমাকে তাদের পরিবারের লোকজন হেনস্তা করেছে। আমার আসার খবর পেয়েই তার পরিবারের লোকজন রুমেলকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। রুমেলসহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা না করা পর্যন্ত অনশন চলবে। ‘তারা বিয়ে মেনে না নিলে আমি এখানেই আত্মহত্যা করব’ বলেন প্রেমিকা।

এ বিষয়ে প্রেমিকার বাড়িতে যোগাযোগ করা হলে তাদের পক্ষে সংশ্লিষ্ট ইউপি মেম্বার জানান, তার পরিবারের লোকজন বলেছে মেয়ে যেখানে গিয়েছে সেখানেই থাকবে। এটা তার ব্যাপার।

রুমেলের বড় ভাই রাসেল জানান, আমার পরিবারকে ফাঁসানো হয়েছে। এটি একটি চক্রান্ত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর