করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এক সময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. বরকতউল্লাহ(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
বার্তাবাজার/কে.জে.পি