লক্ষ্মীপুরে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয়ে সহযোগিতা চেয়ে পুলিশ

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। রোববার রাতে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই নারী রোববার রাতে লক্ষ্মীপুর শহরের বেসরকারি ওয়েলকেয়ার হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পারাপার করছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বর্তমানে নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত ওই নারীর পরিচয় পেতে সর্ব সাধারণের সহযোগিতা চেয়েছে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ। অজ্ঞাত এই নারীর পরিচয় কিংবা আত্মীয়-স্বজন, পরিবারের কোন সন্ধান পেলে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ০১৭১৩-৩৭৩৭৬৫, এস.আই মুহাম্মদ কাওসারুজ্জামান- ০১৭১৬-৮৭৮১৮৪, ডিউটি অফিসার ০৩৮১৬১২২৪ এসব নম্বরে যোগাযোগের আহবান জানানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর