কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন সর্বোচ্চ ৭৭ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২ আগষ্ট) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ২১২ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৭৭ টি কোভিড পজিটিভ। আক্রান্ত ৭৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪৭, কুমারখালী উপজেলার ১৬, খোকসা উপজেলার ৩, ভেড়ামারা উপজেলার ২, দৌলতপুর উপজেলার ৫, মিরপুর উপজেলার ৪।

সদর উপজেলায় আক্রান্ত ৪৭ জনের ঠিকানা কমলাপুর ১ জন, কোর্টপাড়া ৫ জন, ঢাকা ঝালোপাড়া ১ জন, আলামপুর ৪ জন, পশ্চিম মজমপুর ১ জন, পেয়ারাতলা ২ জন, সাদ্দাম বাজার মোড় ২ জন, আড়ুয়াপাড়া ৭ জন, মাগুরা ২ জন, উত্তর লাহিনী ১ জন, পিটিআই রোড ১ জন, হাউজিং ১ জন, আমলা পাড়া ৪ জন, সনো হাসপাতাল ১ জন, দাদাপুর ১ জন, নগর মোহাম্মাদপুর ১ জন, কুষ্টিয়া সদর ১ জন, হাউজিং বি-ব্লক ৩ জন, মঙ্গল বাড়িয়া ১ জন, চৌড়হাস ১ জন, থানা পাড়া ১ জন, উদিবারি-মজমপুর ১ জন, কে. জি. এইচ ২ জন, বড় বাজার ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা দৌলতপুর ২জন, খলিসাকুন্ডি ১ জন, রিফায়েতপুর ১ জন, বাহিরমাদি-ফিলিপনগর ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানা ভালুকা- পান্টি ১ জন, খয়েরবাড়িয়া-পান্টি ১ জন, শ্রীপুর-চাঁদপুর ১ জন, ইসলামী ব্যাংক কুমারখালী ২ জন, তেবাড়িয়া ১ জন, বাটিকামারা ১ জন, কুন্ডু পাড়া ১ জন, সারকান্দি ৫ জন, কুমারখালী ২ জন, শিলাইদহ ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা কচুবাড়িয়া ১ জন, নওপাড়া ২ জন, মিরপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা কমলাপুর- জানিপুর ১ জন, উথিল জয়ন্তীহাজরা ২ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ভেড়ামারা ১ জন, গোডাউন পাড়া- ভেড়ামারা ১ জন। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৬৭০ জন করোনা রোগী সনাক্ত হল। এই পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ জন। যার মধ্যে ২৯ জন পুরুষ ৫ জন মহিলা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর