কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার পূনরায় এই আদেশ দেয়া হয়।
পূর্বের কমিটি রদবদল করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক রেখে পুনর্গঠিত এই তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি হিসেবে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মনোনীত সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি ও চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকের মনোনীত একজন প্রতিনিধি ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলি সদস্য হিসেবে থাকবেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর পুলিশী তল্লাশী চৌকিতে এসআই লিয়াকতের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদের লাশ উদ্ধার করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি