নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই ৩ পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক লিটন হোসেনের ৮ মাসের শিশুপুত্র আব্দুর রহিম, শাশুড়ি রোজিনা বেগম ও শ্যালিকা আদুরী আক্তার।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক লিটন হোসেনের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদরে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নে মামাশ্বশুরের বাড়িতে ঈদের দাওয়াত খেতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর