দিনাজপুরে ২ টাকাতেও বিক্রি হচ্ছে গরীবের হক হিসাবে পরিচিত কোরবানীর ছাগলের চামড়া। আড়তদারদের কাছে চামড়া বিক্রি করে লোকসানের সম্মুখীন হচ্ছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা।
জেলার সবচেয়ে বড় চামড়ার বাজার রামনগরে আড়তদাররা ৬০ হাজারেরমত চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষন করেছে। প্রতিটি গরুর চামড়া ৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এইবার ছাগলের চামড়ার দাম পড়ছে ২ থেকে ৭ টাকা। এই দামে চামড়া বিক্রি করে পুঁজি হারিয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়ি ফিরেছেন অনেক মৌসুমী চামড়া ব্যবসায়ী।
মৌসুমী চামড়া ব্যবসায়ী আবু বক্কর বলেন, কাহারোল থেকে ২০টি গরুর চামড়া ও ৪০টি ছাগরের চামড়া কিনে রামনগর চামড়া বাজারে নিয়ে আসি। কিন্তু প্রতিটি গরুর চামড়া ৩শ’ থেকে ৫শ’ টাকায় কিনে ভ্যান ভাড়াসহ প্রতি চামড়ার দাম গড়ে সাড়ে ৫শ’ টাকা পড়েছে। এখানে চামড়ার আড়তদাররা প্রতি গরুর চামড়া ৩শ টাকা ধরে কিনেছেন। ফলে প্রতি চামড়ায় ২ শ থেকে আড়ই’শ টাকা লোকসান হয়েছে।
দিনাজপুর রামনগর চামড়া মালিক গ্রুপ সভাপতি জুলফিকার স্বপন বলেন, তবে এ বছর জেলার কোথাও চামড়া ফেলে দেয়ার ঘটনা ঘটেনি। তবে চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয়নি বলে স্বীকার করেন তিনি।
বার্তাবাজার/এসজে