লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা আলী ভুট্টু (৩৫) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
রবিবার(২ আগস্ট) বিকালে ইউনিয়ন এর কেরানিপাড়া গ্রামে বৈদ্যুতিক পিলারে উঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।তিনি ওই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে একটি মই নিয়ে বাদশা আলী বৈদ্যুতিক পিলারে উঠে মেরামত করছিলেন।এমন সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে