এবার করোনায় আক্রান্ত অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম হিন্দুত্ববাদী নেতা অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইট করে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন অমিত শাহ। সেখানেই পজিটিভ এসেছে রিপোর্ট।

নিজের করা টুইটে অমিত শাহ জানান, ‘প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছি।’

গত কয়েক দিনে তিনি যাদের সঙ্গে মিশেছেন, তাদের সবাইকে আইসোলেশনে থাকতে অনুরোধ জানিয়েছেন। মোদির সংস্পর্শেও তিনি এসেছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর