কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা যায়।
মৃত ওই যুবকের নাম জোবায়ের আলম জয়(২৬)। সে উপজেলার চন্দ্রখানা গ্রামের কলেজ টারী এলাকার ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমির হোসেন এর বড় ছেলে।
রবিবার (০২ আগস্ট)দুপুর ৩টার দিকে ধরলা নদী থেকে মৃত যুবকের লাশ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস। স্থানীয় সুত্রে জানা যায়, মৃত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো, ঈদের আগে ৩ মাস চিকিৎসা নেবার পর কিছুটা সুস্থ হয়ে বিবাহ করেন এই যুবক।
স্থানীয় অনেকে মনে করেন,স্ত্রীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মৃত যুবক দীর্ঘদিন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন,যুবকটি রবিবার শেখ হাসিনা ধরলা সেতু থেকে নদীতে লাফ দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন,আত্মহত্যার সঠিক কারন আমরা তদন্ত করে জানার চেস্টা করছি। “আশা করি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবো।
বার্তাবাজার/কে.জে.পি