আমতলীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী পৌরসভার লোচা খাল থেকে আজ (রবিবার) সকালে নাসির মোল্লা নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে, তালতলী উপজেলার নিন্দ্রাসকিনা গ্রামের মোঃ শাহজাহান মোল্লার ছেলে নাসির উদ্দিন মোল্লা (২৪) গত ২৬ জুলাই বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে ইলিশ শিকার করতে যায়।

ওইদিন সাগরে জাল ফেলে নির্ধারিত সময়ে জাল ট্রলারে তুলতেছিল। এ সময় জাল সাগরের তলদেশে আটকা পড়ে। ওই আটকা পড়া জাল তুলতে নাসির সাগরে নামে। এরপর থেকে নাশির নিঁখোজ হয়। স্বজনরা সাগরে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

এ ঘটনায় গত ২৮ জুুলাই তালতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখােজ নাশির মোল্লার বাবা শাহজাহান মোল্লা। নিখোঁজের সাত দিন পর আজ (রবিবার) সকালে তার মরদেহ আমতলী পৌরসভার লোচা খালে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ দিয়ে তার মহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে স্বজনরা আমতলী থানায় এসে তার মরদেহ শনাক্ত করে।

তালতলী উপজেলার ফকির হাট মৎস্য আড়ৎ সমিতির সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ আবদুস ছালাম হাওলাদার বলেন, গত ২৬ জুলাই নাশির সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। গত সাত দিনে তাকে খুজে পাওয়া যায়নি। আজ (রবিবার) তার মরদেহ পুলিশ লোচা খাল থেকে উদ্ধার করেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর