মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মহামারীর সময়ে সরকার বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য। মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে রোববার সকালে ধানমন্ডি ৩২নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি এবং অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধনের সময় তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এজন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে নিজের আদর্শ বাস্তবায় করতে পারবেন।

তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনার এই সময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর