কুয়েত যেতে পারবেনা বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকরা

করোনা মহামারীর কারণে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের কুয়েতে ঢোকায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার। তাছাড়াও অন্য দেশ থেকে ভ্রমণের আগে ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী এই দেশগুলোতে ছিলেন, তাদেরকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান পরিবহন অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, বাংলাদেশ, ভারত, ইরান, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপিন্স, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া ও হার্জগোভিনার,
শ্রীলংকা, নেপাল, ইরাক, ম্যাক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর ম্যাসেডোনিয়া, মালদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টেনেগ্রো, ডোমেনিয়ান রিপাবলিক ও কসোভোর নামও রয়েছে এই তালিকায়।

কুয়েতের বেসামরিক বিমান পরিবহরেন ডিজির কার্যালয়ের টুইট বার্তায় বলা হয়, দেশটির স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুসারে এসব দেশের নাগরিকরা অনির্দিষ্টকালের জন্য কুয়েতে প্রবেশ করতে পারবে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর