মধুমতিতে ভেঙে যাওয়া ঈদগাঁয়ে ঈদের নামাজ আদায়
সারাদেশে টানা বৃষ্টির কারণে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে প্রতিদিনই ভাঙছে নদীর পাড়। এতে নদীতে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, গাছপালাসহ নানা স্থাপনা। নদী তীরের মানুষের দিন কাটছে কষ্ট ও অনিশ্চয়তায়।
এরই মাঝে ভেঙে যাওয়া ঈদগাঁয়ে ঈদুল আজহার নামাজ পড়তে দেখা গেছে গ্রামবাসীদের।
এই ছবিটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের পশ্চিম-চরনারানদিয়া গ্রামের। মধুমতি নদীর তীব্র স্রোতে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে ঈদ গাঁয়ের একাংশ। বাকি অংশ রয়েছে কোনোমতে টিকে। সেখানেই শনিবার সকালে ঈদের নামাজ পড়লেন গ্রামবাসী।
বার্তাবাজার/কে.জে.পি