লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিচ্ছিন্ন দুই ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(১ আগষ্ট) সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে পুকুরে ডুবে হাবিবুল্লাহ্ (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাবিবুল্লাহ্ ওই এলাকার আব্দুল করিমের পুত্র।
এবং সন্ধায় মামা বাড়িতে যাওয়ার সময় উপজেলার মিলন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় স্মৃতি আক্তার(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্মৃতি আক্তার জেলার কালিগঞ্জ উপজেলার চকিশাল চামটা এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান,শিশু হাবিবুল্লাহ্ খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পরে যায়।এরপর খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।কিছুক্ষণ পর পুকুরে তার মৃতদেহ ভেসে উঠে।অপরদিকে অটো থেকে নেমে ভাড়া দেয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় শিশু স্মৃতি আক্তার এর।
বার্তাবাজার/কে.জে.পি