তিতাসে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের একই পরিবারের ২ শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ীর পাশে ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় গাজীপুর গ্রামের মামুন মাষ্টারের ছেলে মোঃ সানি(৪) মামুন মাষ্টারের ছোট ভাই প্রবাস ফেরত মোঃ সুমন মিয়ার ছেলে মোঃ আরিয়ান সড়ে ৩ বছরের শিশুদের শনিবার বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না এ বিষয়ে মাইকিংও করা হয়েছে।

পরে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ীর পাশে ডোবা থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর