লালমনিরহাট জেলার বহুল আলোচিত মাইক্রোবাস চালক বেলালের হত্যার দায় শিকার করেছে তারই স্ত্রী লাবনী আক্তার(২১)।
এর আগে বিয়ের এক সপ্তাহ পর নিখোঁজ বেলাল হোসেনের গলাকাটা অর্ধগলিত মৃতদেহ আদিতমারী উপজেলার পল্লিবিদ্যুৎ অফিস এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশের পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,গতকাল শুক্রবার(৩১ জুলাই) রাতে বেলাল হোসেন কে হত্যার জন্য নববধূ লাবনী আক্তার(২১) কে সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে আটক করা হয়।
লাবনী আক্তার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বৈরাগিকামার গ্রামের বাসিন্দা।
পরিবারসূত্রে জানা যায়, মাইক্রোবাস চালক বেলাল ও লাবনীর বিয়ে হয় গত ২০ জুলাই।তার একসপ্তাহ পরেই নিখোঁজ হয় বেলাল হোসেন।পরে নিখোঁজ বেলালের মৃতদেহ পাওয়া যায় আদিতমারী উপজেলার একটি পাটক্ষেত থেকে।
এবিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, শুক্রবার আটকের পরে নিহতের স্ত্রী লাবনী আক্তারকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন,বিয়ের আগে থেকে তার দুলাভাইয়ের সাথে অবৈধ দৈহিক সম্পর্ক ছিল।বেলালের সাথে তার বিয়ে হওয়ায় দুলাভাই ক্ষুব্ধ হয়ে বেলালকে হত্যা করেন।দ্রুত লাবণীর দুলাভাইকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি