গোপালপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা খুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিক্সনকে এলোপাথড়ি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার রাত সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদারের পুত্র। তিনি টাংগাইল লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, আমিনুল ইসলাম শুক্রবার বিকালে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের নিজ বাড়ীতে আসেন। দলের সাংগঠিক বৈঠক শেষে আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে আরেক দফা বৈঠকে বসেন। বৈঠক শেষে পৌনে ১১ টার দিকে মোটর সাইকেল রওনা হন তিনি। এসময় আজগড়া খালের ব্রিজ পার হওয়া মাত্র সেখানে ওৎপেথে থাকা দুবৃত্তরা ছুরি চাকু নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে। তিনি মোটর সাইকেল থেকে পড়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান।

তাকে দ্রত মুমুর্ষ অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

গোপালপুর উপজেলার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু খুনের ঘটনার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গোপালপুর থানার ওসি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান ওসি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর