স্বল্প পরিসরে চামড়া সংগ্রহ শুরু

পশু কোরবানির পর বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে চামড়া সংগ্রহ শুরু হয়েছে ব্যবসায়ীরা। তবে পশু কোরবানি পুরোপুরি শেষ না হওয়ায় এখনো তেমনভাবে শুরু হয়নি কাঁচা চামড়ার বেচা-কেনা।

দুপুরের পর থেকে পুরোদমে চামড়া কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পাড়া মহল্লাসহ বিভিন্ন এলাকায় মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ শুরু করেছেন ব্যবসায়ীরা।

এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম ২৩ থেকে ২৯ শতাংশ কমিয়ে নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় লবণযুক্ত গরুর প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দাম ধরা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে ২৮ থেকে ৩২ টাকা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর