মহামারি করোনাভাইরাসে বিশ্বে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে আক্রান্তের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে আরও ২ লাখ ৯২ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এসব আক্রান্তের বেশিরভাগই সংক্রমণ ঘটেছে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। মৃত্যুর দিক থেকে এ দেশগুলোর অবস্থান শীর্ষে রয়েছে। গত একদিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৬ হাজার ৮১২ জন।
ডব্লিউএইচও জানিয়েছে, গত ২৪ জুলাই একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছিল সবোর্চ্চ। এদিন বিশ্বজুড়ে ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন আক্রান্ত হন এবং মারা যান ৯ হাজার ৭৫৩ জন।
বার্তাবাজার/কে.জে.পি