মদ না পেয়ে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

লকডাউনের মেয়াদ বাড়ানোর কারণে মদ কিনতে না পেরে স্যানিটাইজার পান করে ১০ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ প্রদেশের প্রকাসাম জেলায়। খবর রয়টার্স’র।

গতকাল শুক্রবার স্থানীয় পুলিশ জানায়, কুড়িচেদু গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকজন গত কয়েকদিন ধরে স্যানিটাইজারের সঙ্গে পানি এবং কোমল পানীয় মিশিয়ে পান করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে দু’জন মারা যান এবং বাকি ৮ জন শুক্রবার সকালের দিকে মারা গেছেন।

প্রকাসাম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কুশল বলেন, ‘অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ কয়েকদিন আগে বাড়ানো হয়। এ কারণে ঐ এলাকার সব মদের দোকান বন্ধ রয়েছে। মৃত ব্যক্তিরা মাদকাসক্ত ছিলেন এবং লকডাউনের কারণে তারা মদ জোগাড় করতে না পেরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার পান করেন।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর