মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও ঈদের দিন বিকেলে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে, আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, ঈদের দিন রাজধানীসহ সারা দেশে সহনীয় তাপমাত্রার পাশাপাশি বিকেলের পর হতে পারে হালকা বৃষ্টি। বৃষ্টিপাতের ধরণটা হবে হালকা থেকে মাঝারি ধরনের এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হবে।
সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি।
বার্তাবাজার/কে.জে.পি