কোরবানির বর্জ্য অপসারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ শনিবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তাপস বলেন, কোরবানির পরে যে বর্জ্য তা দুপুর ২টা সম্পূর্ণরূপে অপসারণ করা হবে। ইনশাল্লাহ এ সময়ের মধ্যে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারবো। রাত ১২টা এক মিনিট থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। হাটকেন্দ্রীক সব বর্জ্য অপসারণ হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি