রাত পোহালেই পবিত্র ঈদ

রাত পোহালেই (১ আগস্ট) সারাদেশ পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মহামারী করনাকালে ঈদের আমেজ অন্যসব বছরের মত না থাকলেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ অনুযায়ী পশু কোরবানি করবেন।

বৈশ্বিক মহামারি করোনা ও দেশের বেশকিছু জেলায় বন্যার কারণে এ বছরের ঈদুল আজহায় মানুষের মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। তবে সামর্থানুযায়ী আল্লাহর পথে কোরবানি করার জন্য অনেকেই পশু কিনেছেন। যা তারা শনিবার প্রথম দিনসহ আগামী তিনদিন কোরবানি করবেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর