প্রধানমন্ত্রীকে মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নরেন্দ্র মোদি তার শুভেচ্ছা বার্তায় জানান ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।

মোদি বলেন, ‘আমরা আশা করি, এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে এবং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইয়ে শেখ হাসিনার সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর