লালমনিরহাটে শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ

লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করেছে লালমনিরহাটের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার” ও জেলা ভিত্তিক জনপ্রিয় ফেইসবুক গ্রুপ “লালমনিরহাটে যা যা হতে দেখেছি”।

শুক্রবার(৩১ জুলাই) দুপুরে ইউনিয়নের কালমাটি পাকার মাথা ও বাগডোরা গ্রামে বৃষ্টিতে ভিজে বন্যার পানিতে পানিবন্দি শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাবার ও ঔষধ সামগ্রি বিতরণ করে সংগঠন এর সদস্যরা।

শুকনো খাবার এর মধ্যে ছিলো, মুড়ি, চিড়া, গুড়, পাউরুটি, ঔষধসামগ্রী ও পানি বিশুদ্ধিকরণ পাউডার।

জেলা ভিত্তিক জনপ্রিয় ফেইসবুক গ্রুপ “লালমনিরহাটে এ যা যা হতে দেখেছি” এর উদ্যোক্তা ও চিফ এডমিন জাকির হোসেন জয় বলেন,আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নক্ষত্র পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য জানায়,ঢাকা মিরপুর এর স্বেচ্ছাসেবী সংগঠন ” কাঠ পেন্সিল” ও কয়েকজন মহৎপ্রাণ মানুষের সহযোগিতায় আমরা কিছু পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করতে পেরেছি।সকলকে কৃতজ্ঞতা জানাই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর