ভারতের অন্ধ্র প্রদেশের মদ না পেয়ে স্যানিটাইজার পান করে ৯ জনের মৃত্যুর পর এবার পাঞ্জাব প্রদেশের বিষাক্ত চোলাই মদ খেয়ে মারা গেছে ২১ জন।
শুক্রবার (৩১জুলাই) পর্যন্ত পঞ্জাবের তিনটি জেলায় বিষাক্ত মদে মৃতের সংখ্যা ২১ ছুঁয়ে ফেলেছে। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা এখনও গুরুতর। এই পরিস্থিতিতে শুক্রবার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।
অমরেন্দ্র সিংহ শুক্রবার এক টুইটবার্তায় বলেন, বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জালন্ধর ডিভিশনের কমিশনার এ তদন্ত পরিচালনা করবেন।
পুলিশ জানায়, লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় ঘরে বানানো চোলাই মদ খেয়েই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। সূত্র- আনন্দবাজার পত্রিকা।
বার্তাবাজার/এসজে