পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৩১ জুলাই) পাঠানো শুভেচ্ছাবার্তায় তথ্যমন্ত্রী বলেন, জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার সরকার অত্যন্ত সাহসিকতা ও বিচক্ষণতার সাথে করোনা ও বন্যা মোকাবিলা করছে। এসময়ে পবিত্র ঈদ-উল-আযহার ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে সকলের সাথে আনন্দ ভাগ করে নেবার মধ্যেই ঈদের সার্থকতা নিহিত।
বার্তাবাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।