মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সেনাবাহিনীর এক মাতাল সৈনিকের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে প্রান হারিয়েছেন ১২ নীরিহ ব্যক্তি। এতে আহত হয়েছেন আরও ৯ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
দেশটির সাউথ কিভু প্রদেশের গভর্নর থিও কাসি এক বিবৃতিতে বলেছেন, বুরুন্ডি সীমান্ত থেকে ২৪ কিলোমিটার দূরের সাংগি শহরে সেনাবাহিনীর ওই সদস্য মদ্যপ অবস্থায় তাণ্ডব চালিয়েছেন। ওই বন্দুকধারীকে ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি ওই হামলাকে জঘন্য অপরাধ হিসেবে মন্তব্য করে হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বার্তাবাজার/এসজে