ভাঙণ শুরু হয়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডেও

এবার নদী ভাঙনের কবলে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। ইতোমধ্যে সেতুর কাজের জন্য রাখা ৩৫টি রোডওয়ে স্ল্যাব, ১৫টি রেলওয়ে গাডার ও ১০টি সাপোর্ট পাইপসহ বেশকিছু যন্ত্রপাতি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মুহূর্তেই প্রায় ২০০ ফুট প্রতিরক্ষা প্রাচীর পদ্মায় হারিয়ে যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সম্পদ রক্ষায় জরুরিভাবে ক্রেন এনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সম্ভব হয়নি। ভাঙনের তীব্রতা এতই বেশি যে ক্রেনগুলোও উল্টো পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, পদ্মার স্রোতের তীব্রতা এত বেশী যে এই অবস্থায় কিছু করা যাচ্ছে না। ইয়ার্ডের পূর্ব দক্ষিণ অংশে চলছে এই ভাঙন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর