হবিগঞ্জের বাহুবলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আজ (শুক্রবার) ভোরে মুসা মিয়া (১৮) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক মুসা মিয়া উপজেলার পুর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২৫ জুলাই নিকালে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ওই মাদ্রাসা ছাত্রীর উপর যৌন নিপীড়ন চালায় মূসা মিয়া। তখন সেই ভিডিও মোবাইলে ধারণ করে তা এলাকার সমবয়সীদের মাঝে ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগী ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে কৌশলে ওই যুবকের কাছ থেকে ছবি ও ভিডিও উদ্ধার করে থানা পুলিশের কাছে জমা দেয়।
এ বিষয়ে বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘটনার ৫ দিন পর বৃহস্পতিবার বিকালে ছাত্রীর মা বাদী হয়ে বাহুবল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরই অভিযান চালিয়ে মুসাকে গ্রেপ্তার করা হয়।
বার্তাবাজার/এসজে