সাঘাটায় বন্যার্তদের মাঝে মাহমুদ হাসান রিপনের ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন তার ব্যক্তিগত তহবিল থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্যা কবলিত দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাথে তিনি কথা বলেন।

এসময় মাহমুদ হাসান রিপন তার ব্যক্তিগত তহবিল থেকে বন্যা কবলিত অসহায়, দরিদ্র ও কর্মহীন ৫০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী (চাল, চিড়া, গুড়) বিতরণ করেন।

তখন সেখানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সুইট, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল বাশার রুবেল ও জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আলী মুনসুর, উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর সুমন, সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জাতীয় শ্রমিক লীগের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ তারা প্রমুখ।

মাহমুদ হাসান রিপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গতদের পাশে থাকার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক বন্যাকবলিত পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আগামী দিনে আমরা বন্যা কবলিতদের পাশে থাকব ইনশাআল্লাহ।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর