টাঙ্গাইলে নৌকাডূবিতে ৫ জনের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নৌকাডুবিতে ৫ জন নিহত হয়েছেন। আজ (শুক্রবার) বিকালে উপজেলার গিলাবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসাইলের গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই গ্রামের জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই গ্রামের রুমা বেগম (৩২) ও সখীপুর উপজেলার শাহ আলম (২৫)।

স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া জানান, সখীপুরের দাঁড়িয়াপুর থেকে বাসাইলের গিলাবাড়ী গ্রামে নৌকাটি যাচ্ছিল। এটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝি তাইজ উদ্দিনের স্পর্শ লাগে। এসময় যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর